শেকৃবিতে কোনো ধরনের র‍্যাগিং ও বুলিং নেই: উপাচার্য

০৬ জানুয়ারি ২০২৫, ০৩:৫৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্যে দিচ্ছেন উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ

ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্যে দিচ্ছেন উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ © টিডিসি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের র‍্যাগিং ও বুলিং নেই। যদি কেউ এইটার সঙ্গে জড়িত থাকে, তাহলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ১০০ শতাংশ আবাসন সুবিধা রয়েছে। বাংলাদেশের খুব কম বিশ্ববিদ্যালয়ই এই সুবিধা দিতে পারে।

৬ জানুয়ারি (সোমবার) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে বিভিন্ন অনুষদের লেভেল-১, সেমিস্টার-১-এর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন-২০২৪ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি উন্নয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা গ্র্যাজুয়েটরা বাংলাদেশসহ বিভিন্ন দেশে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আজকে আমরা যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এইটা সম্ভব হয়েছে কৃষিবিদদের জন্যই। কৃষিবিদদের জন্যই আমরা আজ বিভিন্ন উন্নত জাতের ফসল, ফল, সবজি পাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা: আশাবুল হকের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আবুল বাশার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অবিভাবকসহ নবীন শিক্ষার্থীরা।

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে মানুষের ঢল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক চকলেট দিবস, কেন এত জনপ্রিয় চকলেট—জানুন ইতিহাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৭ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল সেই ছাত্রদল নেতার মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9