বাকৃবি ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিলেন শিক্ষার্থীরা

০৪ জানুয়ারি ২০২৫, ১১:১১ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
বাকৃবি শাখা ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা

বাকৃবি শাখা ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা © সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে অবস্থিত ছাত্রলীগের কার্যালয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। 

এর আগে গত ৫ আগস্ট বিকেলে ছাত্রলীগের অফিস ভাঙচুর করে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপস্থিত শিক্ষার্থীরা লাঠি দিয়ে, ইটপাটকেল নিক্ষেপ করে প্রথমে ছাত্রলীগের অফিস ভবন ভাঙা শুরু করেন। পরে বুলডোজার দিয়ে পুরো ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় নেচে-গেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা ‘হই হই রই রই, ছাত্রলীগ গেল কই’, ‘ছাত্রলীগের দুই গালে, জুতা মারো তালে তালে‘, ‘একটা দুইটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় বাকৃবি শহীদ শামসুল হক হলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাকৃবিতে বহিরাগত তরুণ-তরুণীদের আপত্তিকর কর্মকাণ্ড, বিব্রত শিক্ষার্থীরা

নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ শামসুল হক হলের একজন শিক্ষার্থী বলেন, ‘আজ নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই বাকৃবিতে ছাত্রলীগের কবর রচিত হলো। ছাত্রলীগকে যে বা যারা পুনর্বাসন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা শহীদ শামসুল হক হলের সাধারণ শিক্ষার্থীরা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছি।’

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্…
  • ১৭ জুন ২০২৬
আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
  • ১৭ জুন ২০২৬
রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি
  • ১৭ জুন ২০২৬
খুলনায় সমাবেশের ডাক ১১ দলের
  • ১৭ জুন ২০২৬
সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার
  • ১৭ জুন ২০২৬
সাড়ে ৪ হাজার প্রাথমিক বিদ্যালয় পেল ৬৭ কোটি টাকা, কোন স্কুল …
  • ১৭ জুন ২০২৬
×