বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে শেকৃবি

২১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM

© টিডিসি ফটো

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বহিরাঙ্গন কার্যক্রম বিভাগের উদ্যোগে বন্যাজনিত ক্ষতি কাটিয়ে উঠতে কুমিল্লা অঞ্চলের কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় কুমিল্লার বুড়িচং উপজেলা কৃষি কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে বুড়িচং উপজেলার ৪২ জন নারী ও পুরুষ কৃষককে প্রশিক্ষণ দেয় বিশ্ববিদ্যালয়টি। এ সময় কৃষি উদ্যোক্তা তৈরি, গুণগত সবজি চাষ, হাঁস-মুরগি ও গরু-ছাগল পালনে প্রশিক্ষণ প্রদান করা হয়। 

প্রশিক্ষণ কর্মশালাটি চারটি সেশনে অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে ‘বহিরাঙ্গন কার্যক্রম’ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম কৃষি উদ্যোক্তা তৈরির নানা দিক নিয়ে আলোকপাত করেন। দ্বিতীয় সেশনে উক্ত বিভাগের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর গুণগত সবজি চাষ এবং এর সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন। তৃতীয় ধাপে বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা আফরিণা আক্তার সমসাময়িক কৃষির চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় তুলে ধরেন। চতুর্থ ধাপে বুড়িচং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান কৃষকদেরকে হাঁস-মুরগি ও গরু-ছাগল পালনে প্রশিক্ষণ প্রদান করেন। 

প্রশিক্ষণ প্রদানের পূর্বে ‘বহিরাঙ্গন কার্যক্রম’ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলমের সভাপতিত্বে ও সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীরের সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। 

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে কৃষির সব রকমের চাষাবাদ করতে হবে। একই জমিতে একাধিক ফসল ফলাতে হবে। তাহলে আমরা দ্রুত ক্ষতি কাটিয়ে উঠতে পারব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেকৃবি’র ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল হক, বুড়িচং উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আবু রায়হান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান।

নভোএয়ার লিমিটেড নিয়োগ দেবে ১০ সিনিয়র এক্সিকিউটিভ, আবেদন ১৮ …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বর্জ্য থেকে জৈব সার-বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন, এখন দুর্গন্ধে …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কথা বলতে না পারা শিশুদের কন্ঠ হবে ‘ভয়েস অ্যাসিস্ট’
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ সেপ্টেম্বর পর্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, দ্বিতীয় দিনের মতো আন্দোলন চ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গঙ্গা-পদ্মার পানি কমছে, ৫ দিনের মধ্যে কিছু এলাকায় প্লাবনের …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9