অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবি

২০ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল

চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল © টিডিসি ফটো

ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ও ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের (এফডিসি) এটিএন বাংলা স্টুডিওতে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এর বিতার্কিক দল। এ আয়োজনে রানার্সআপ হয়েছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিতার্কিক দল।

‘অভিবাসী কর্মীদের যথার্থ মূল্যায়নই রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করতে পারে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘এত এত শর্ত মেনে আমরা আইএমএফ থেকে যে ঋণ নেই, তার সমপরিমান অর্থ আমাদের প্রবাসী ভাইয়েরা দেড় মাসেই দেশে পাঠাতে পারেন। তাই তাদের প্রতি সম্মান এবং সুযোগ-সুবিধার কথা আমাদের সবার আগে বিবেচনা করা উচিত।’

আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ২০২৫ সালে ৩৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স আয়ের প্রত্যাশা করেন। এ সময় তিনি বলেন, বৈদেশিক আয়ে প্রণোদনা দিলে তা ২.৫ শতাংশ থেকে বেড়ে ৪ শতাংশ হবে বলে আশা করি। এ ছাড়াও অভিবাসীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও দেশের বিভিন্ন সংস্থার সংস্কারের আহবান জানান তিনি। 

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় টিমকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ,  উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার ও ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন।

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বড় সিদ্ধান্ত নিল চ্যাটজিপিটি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার লোডশেডিংয়ের শিডিউল দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা ‘সুবিধা’ নয়, প্রতিটি নাগরিকের অধিকার: ডা. জুব…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ার লিমিটেড নিয়োগ দেবে ১০ সিনিয়র এক্সিকিউটিভ, আবেদন ১৮ …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বর্জ্য থেকে জৈব সার-বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন, এখন দুর্গন্ধে …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9