ইউজিসির সদস্য হলেন অধ্যাপক ড. মাছুমা হাবিব

১৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
অধ্যাপক ড. মাসুমা হাবিব

অধ্যাপক ড. মাসুমা হাবিব © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ড. মাছুমা হাবিবকে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিটিউটের অ্যানিমেল সায়েন্সের অধ্যাপক ড. মাছুমা হাবিবকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

শর্তসাপেক্ষে বলা হয়, এ নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে; তার অব্যবহিত পূর্ব পদে সর্বশেষ আহরিত বেতনভাতা প্রাপ্য হবেন; কমিশনের সদস্য হিসেবে তিনি প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি পাবেন; এ নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করার কথা বলা হয়।

এদিকে বুধবার (১৮ ডিসেম্বর) কমিশনে যোগদান করবেন বলে দ্যা ডেইলি ক্যম্পাসকে নিশ্চিত করেছেন ড. মাসুমা হাবিব।

আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বড় সিদ্ধান্ত নিল চ্যাটজিপিটি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9