শেকৃবিতে সাংবাদিককে ভিডিও করতে বাধা ছাত্রদল কর্মীর

১৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
অভিযুক্ত ছাত্রদল কর্মী

অভিযুক্ত ছাত্রদল কর্মী © সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মিছিলের ভিডিও করার সময় একি সাংবাদিককে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে। যদিও অভিযুক্ত ব্যক্তি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শেকৃবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শেকৃবিতে ‘জুলাই স্মৃতিচারণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার এবং ছবি প্রদর্শনী আয়োজিত হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের পরিচয়ে অন্য একটি অংশের মিছিলে সাংবাদিক ভিডিও করতে গেলে উক্ত ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রদল কর্মীর নাম রেজোয়ান ইসলাম সাদ। ভুক্তভোগী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনিম আহমেদ তানিম। 

এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনেরর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনিম আহমেদ তানিম বলেন, 'ক্যাম্পাস সাংবাদিকদের কাজ হলো সত্য প্রকাশ করা এবং শিক্ষার্থীদের সমস্যাগুলো আলোচনায় নিয়ে আসা। কোনো সাংবাদিককে ভিডিও করতে বাঁধা দেওয়া বা তার কাজ বন্ধ করার চেষ্টা করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ।'

অভিযুক্ত রেজোয়ান ইসলাম সাদ বলেন, 'আসলে অন্ধকার ছিল, বিশৃঙ্খলা হচ্ছিল, আর আমি তাকে চিনতে পারি নি। এজন্য ভিডিও বন্ধ করতে বলেছিলাম। তবে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন সাদ।

এ বিষয়ে শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: আলমগীর কবীর বলেন, সাংবাদিকদের কাজে বাধা দেওয়া ছাত্রদল সমর্থন করে না। স্বাধীন দেশে সবাই স্বাধীন ভাবে কাজ করবে এই নীতিতে বিশ্বাসী ছাত্রদল। এখানে কেও কারো ভালো কাজে বাধা প্রদান করবে না। আমারা এগুলো জাস্টিফাই করবো। পরে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে শেকৃবি প্রক্টর প্রফেসর ড. আরফান আলী বলেন, সাংবাদিকদের কাজই হলো ছবি তোলা এবং ভিডিও করা। সে হিসেবে সাংবাদিককে তার কাজে বাঁধা সৃষ্টি করা কোনভাবেই সমীচিন  নয়।

ট্যাগ: ছাত্রদল
অযোগ্যতা প্রকাশ্যে চলে আসার আশঙ্কাই ‘শিক্ষক মূল্যায়ন’ প্রক্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাডেমিক সংকট নিরসনে ১৩ দফা দাবি, জাকসুর অবস্থান কর্মসূচি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রলীগ কর্মীর সঙ্গে জাকসু ভিপির সংশ্লিষ্টতার তদন্তসহ ছাত্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ২৫ ডাক্তার-নার্স-কর্মচ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ দফা দাবিতে রুয়েট সিএসই বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি কবে, যা বললেন মাউশি ডিজি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9