শেকৃবিতে রাস পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM
 রাস পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক কর্মশালা

রাস পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক কর্মশালা © টিডিসি ফটো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) রিসারকুলেটিং একোয়াকালচার সিস্টেম (রাস) পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘ডেভলপমেন্ট অফ লোকালি ইঞ্জিনিয়ার্ড লো-কস্ট রিসারকুলেটিং একোয়াকালচার সিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক এ কর্মশালাটি বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ১১ টায় এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। 

এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি'র উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, সাউরেস এর পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান, কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ ) নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার। এতে সভাপতিত্ব করেন ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবীব। এ ছাড়াও শেকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক, কেজিএফ’র সিনিয়র স্পেশালিস্ট ড. নরেশ চন্দ্র দেব বর্মন, ড. মো. মনোয়ারুল করিম খান, ড. এম নাজিরুল ইসলাম, নাসরিন আক্তার, ড. এরশাদুজ্জামান ও ড. মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়াও কর্মশালায় সারা দেশ থেকে ৩০ জনের অধিক মৎস্য উদ্যোক্তা অংশ নেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, ‘গবেষণা এমনভাবে করতে হবে যেন তা ইকোনমিক্যালি ভায়াবল ও ফিজিবল হয়।’ এসময় তিনি প্রজেক্টের রেগুলার মনিটরিংয়ের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মনিটরিং করব। যেসব প্রতিষ্ঠান প্রজেক্টে অর্থায়ন করে তারাও যেন রেগুলার মনিটরিং করে।’

নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অ্যামচ্যামের ৩০ বছর: ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, পথচলার উদযাপন,…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অযোগ্যতা প্রকাশ্যে চলে আসার আশঙ্কাই ‘শিক্ষক মূল্যায়ন’ প্রক্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাডেমিক সংকট নিরসনে ১৩ দফা দাবি, জাকসুর অবস্থান কর্মসূচি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রলীগ কর্মীর সঙ্গে জাকসু ভিপির সংশ্লিষ্টতার তদন্তসহ ছাত্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ২৫ ডাক্তার-নার্স-কর্মচ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9