শেকৃবি পেল নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক

০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
প্রফেসর ড. মোহা. আশাবুল হক

প্রফেসর ড. মোহা. আশাবুল হক © সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এগ্রিকালচারাল বোটানি বিভাগের প্রফেসর ড. মোহা. আশাবুল হককে। 

কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলামের স্থানে নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়  প্রফেসর ড. মোহা. আশাবুল হককে। 

গত ২ ডিসেম্বর (সোমবার ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের বর্তমান পরিচালক ও কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম গত ২ ডিসেম্বর থেকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করায় তদস্থলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর তফসিলে বর্ণিত প্রথম সংবিধির ১৬। (১) উপবিধির আলোকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এগ্রিকালচারাল বোটানি বিভাগের প্রফেসর ড. মোহা. আশাবুল হককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) হিসেবে নিয়োগ প্রদান করা হলো।"

ওই অফিস আদেশে আরও বলা হয়, ওই দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন এবং এ আদেশ ২ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950