বিনা উদ্ভাবিত সরিষা জাত নিয়ে বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা

২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২২ PM
কর্মশালা

কর্মশালা © সংগৃহীত

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত ‘সম্প্রসারণযোগ্য সরিষার জাতসমূহের চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ কলাকৌশল’ শীর্ষক কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে ওই কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত বিনা মিলনায়তন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ময়মনসিংহের চর ঈশ্বরদিয়া অঞ্চলের অর্ধ শতাধিক কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বিনার প্রশিক্ষণ ও পরিকল্পনা বিভাগের পরিচালক ড. শরিফুল হক ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার গবেষণা বিভাগের পরিচালক ড. মো ইকরাম উল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার বোর্ড অফ ম্যানেজমেন্টের সদস্য মো. শরিফুল আলম সোহেল, বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মো. আশিকুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোছা. নাছরিন আক্তার বানু। এছাড়াও অনুষ্ঠানে কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন বিনার ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের পিএসও এবং প্রধান ড. শামীমা বেগম।

আরও পড়ুন: স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাকৃবির

অনুষ্ঠানে অতিথিরা সরিষার জাতসমূহের বিশেষ বৈশিষ্ট্য, চাষোপোযোগী অঞ্চল ও জমি নির্বাচন, জমি তৈরি, বীজ বপনকাল, বপন পদ্ধতি ও বীজ হার, সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি, আন্ত:পরিচর্যা ও সেচ, রোগ দমন, পোকা দমন, ফসল কর্তন, বীজ শুকানো ও সংরক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। অতিথিরা আরও জানান বিনা উদ্ভাবিত জাতগুলোর মধ্যে  বিনাসরিষা-৭ জাতটি প্রতি হেক্টরে ২.৮ টন সর্বোচ্চ ফলন এবং স্বল্প জীবনকালে বিনা সরিষা-১১ জাতটি বীজ থেকে সর্বোচ্চ তেলের পরিমাণ নিশ্চিত করছে। 

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. ইকরাম উল হক বলেন, চর ঈশ্বরদিয়া অঞ্চলের মানুষদের নিয়েই আজকের এই আয়োজন। এই অঞ্চলের মানুষ বিনাধান চাষ করে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি। তাই, বিনা সরিষা জাত উৎপাদনের ক্ষেত্রে এই অঞ্চলের মানুষকে যেনো ভুক্তভোগী না হতে হয়, তাই আজকের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে আপনারা বীজ সংরক্ষণ বিষয়েও জানতে পারবেন। আপনারা সরিষার বীজ ভালোভাবে সংরক্ষণ করলে তা পরবর্তীতে বেশি দামে বিক্রি করতে পারবেন, লাভবান হবেন। পাশাপাশি সকলকে অনুরোধ করছি, ফসল উৎপাদনের পূর্বে ও আবাদের সময় সকল কৃষকই যেনো যেকোনো বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহিত য়োগাযোগ রক্ষা করে। তাহলে সঠিক সময়ে সঠিক দিক নির্দেশনা ও পরিচর্যার মাধ্যমে সরিষার কাঙ্খিত ফলন পাবেন।

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950