শেকৃবির সব হলের রিডিং রুমে হাইস্পিড ওয়াই-ফাই সংযোগ

২৫ নভেম্বর ২০২৪, ১২:১৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২২ PM
শেকৃবির সব হলের রিডিং রুমে হাইস্পিড ওয়াই-ফাই সংযোগ দেওয়া হয়

শেকৃবির সব হলের রিডিং রুমে হাইস্পিড ওয়াই-ফাই সংযোগ দেওয়া হয় © টিডিসি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হলের রিডিং রুমে একযোগে হাইস্পিড ওয়াই-ফাই সংযোগ প্রদান করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ হলটিতে ওয়াই-ফাই সংযোগ প্রদানের মাধ্যমে এর উদ্বোধন করেন।

রবিরার (২৪ নভেম্বর ) বিকেল সাড়ে তিনটায় নবাব সিরাজ উদ্ দ্দৌলা হলের রিডিং রুমে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. জামিলুর রহমানের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের অতিরিক্তি পরিচালক অধ্যাপক মো. মাহবুবুল আলম, পিএইচডির সঞ্চালনায় অনুষ্ঠানটি সূচনা করা হয়। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার উপস্থিত ছিলেন। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পচিালক প্রফেসর ড. মো. ছরোয়ার হোসেন, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. এ কে এম রুহুল আমিন, সাউরেস এর পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুজ্জামান ও ৭টি হলের প্রভোস্টবৃন্দ।

আরও পড়ুন: অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন শেকৃবি ছাত্রদল নেতা শরীফ

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার শিক্ষার্থীদের ওয়াই-ফাইকে শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহার করার উপদেশ দেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজড করার লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার যেন এ বিশ্ববিদ্যালয়ের জন্য আশীর্বাদ বয়ে আনে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

শেকৃবির উপাচার্য বলেন, ‘আমি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পরই শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম যে তাদের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করব। সে প্রতিশ্রুতির অংশ হিসেবে এ হাই-স্পিড ওয়াইফাই সংযোগ প্রদান করা হলো। আগামী দিনে পর্যায়ক্রমে হলের প্রতিটি কক্ষ ও শ্রেণিকক্ষে ওয়াই-ফাই সংযোগ প্রদান করা হবে।’

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়ন পদ্ধতি: বিশ্ববিদ্যালয়ের অলংকার নাকি দায়? 
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এডাস্টের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপির বাসায় বৈঠকের পর বাতিল হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9