হত্যাচেষ্টা মামলার আসামি শেকৃবির সাবেক ভিসি ও দুই শিক্ষক-ছাত্রলীগ নেতা

১৪ নভেম্বর ২০২৪, ০৯:১৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
রাজধানীর মোহাম্মদপুর থানা

রাজধানীর মোহাম্মদপুর থানা © ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভুঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান এবং বিশ্ববিদ্যালয়টির ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ দাসের নামে মামলা করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী তারা ছাত্র-জনতার হত্যা চেষ্টায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়টিতে বহুমাত্রিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে সাবেক উপাচার্যের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে ইউজিসি ও দুদক।

গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলাটি করেন মো. মিস্টার হোসেন নামে এক ব্যক্তি। মামলার এজাহারে তার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উল্লেখ করা হয়েছে।

তবে বর্তমানে মোহাম্মদপুরে বসবাস করেন। এছাড়া  মামলার এজাহারে শেখ হাসিনাসহ মোট ২৬৭ জনকে আসামি করা হয়েছে।

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬