আওয়ামী লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে শেকৃবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

১০ নভেম্বর ২০২৪, ০২:৫৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
শেকৃবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

শেকৃবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি © টিডিসি

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল।

রবিবার (১০ নভেম্বর) কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে শেকৃবি শাখা ছাত্রদল। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী অবস্থান কর্মসূচি দুপুর ১২টা থেকে শুরুর নির্দেশনা থাকলেও শেকৃবি ছাত্রদল কর্মসূচি শুরু করে ৯ নভেম্বর রাত থেকেই। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেট, কলেজগেটসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় অবস্থান করেন।

আরও পড়ুন: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ

এ সময় শাখা ছাত্রদল সেক্রেটারি মো. আলমগীর কবির বলেন, ‘এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগ যেন প্রবেশ করতে না পারে, সে জন্য জাতীয়তাবাদী ছাত্রদল তথা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা জাগ্রত। কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী আমরা গতকাল রাত থেকেই সেকেন্ড গেট, কলেজগেটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিচ্ছি। আমাদের এই কর্মসূচি আজ সন্ধ্যা পর্যন্ত চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেখানেই আমরা ছাত্রলীগ দেখব, সেখানেই আমরা দাতভাংগা জবাব দেব। ক্যাম্পাসে এখনো অনেকে ছাত্রলীগের নেতারা গোপনে চক্রান্ত করে চলছে। ক্যাম্পাসে যদি তারা কোন অপ্রীতিকর ঘটনা ঘটায় এর দায়ভার ছাত্রদল নিবে না।’

আলমগীর কবির নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ছাত্রলীগ আর ছাত্রদল কখনোই এক ধরনের সংগঠন নয়। ছাত্রদল ছাত্রলীগের মতো শিক্ষার্থীদের অত্যাচার করে না,ক্লাস থেকে ধরে প্রোগ্রাম করায় না। আপনার ছাত্রদলের সঙ্গে যোগ দিন, আমাদের সঙ্গে মিশুন, আপনাদের দাবিগুলো বলুন। সাধারণ শিক্ষার্থীদের আইনই হবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন।’

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
  • ১৪ নভেম্বর ২০২৬
কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950