শেকৃবি হলের ক্যান্টিন বয় রুবেল আর নেই

২৮ অক্টোবর ২০২৪, ১১:৩৮ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM
শেকৃবির শেরেবাংলা হলের ক্যান্টিন বয় মো. রুবেল হোসেন

শেকৃবির শেরেবাংলা হলের ক্যান্টিন বয় মো. রুবেল হোসেন © সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শেরেবাংলা হলের ক্যান্টিন বয় মো. রুবেল হোসেন (৩৬) মারা গেছেন। ব্রেইন স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ অক্টোবর) সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

জানা গেছে, রোববার রাত ৯টার দিকে রুবেলের হঠাৎ ব্রেইন স্ট্রোক হয়। দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

রুবেল হোসেনের বাড়ি চাদপুর জেলার কচুয়া উপজেলায়। দীর্ঘ ২০ বছর ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ক্যান্টিনে কাজ করতেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ৯টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন: এইচএসসির ফলাফলে অসঙ্গতি-ত্রুটি, যা বলছে শিক্ষা বোর্ড

শেরেবাংলা হলের ক্যান্টিন ম্যানেজার ইউসুফ বলেন, ‘রুবেল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যাই। আজ ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।’

ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৪ আগস্ট ২০২৬