সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি বাকৃবি অধ্যাপক আলিমুল ইসলাম

১৭ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অধ্যাপক ড. আলিমুল ইসলাম

অধ্যাপক ড. আলিমুল ইসলাম © টিডিসি ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. আলিমুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপককে আগামী ৪ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন শিক্ষা মন্ত্রণালয়।

পাঁচটি শর্তে পাঁচ তাকে নিয়োগ হয়েছে। এগুলো হলো: ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে; ভাইস চ্যান্সেলর পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন; বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন; বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন; রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেন। এরপর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু করে সরকার। সর্বশেষ আজ এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নেপালের এক বাড়িতে মিলল ২৪ মরদেহ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
কী আছে এই ব্লু টিতে, কেন এত জনপ্রিয় এই চা?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিশ্ব চিঠি দিবস: ডাকবাক্সে জমে থাকা ভালোবাসার দিন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিনে নতুন বিষয় সংযোজন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চড়া দামে বিক্রির জন্য মজুতকৃত সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে এনজোর আবেগঘন চিঠি— ‘ আমি কী ভাগ্যবান ছিলাম, লিও’
  • ০১ সেপ্টেম্বর ২০২৬