কেআইবি নির্বাচন: শেকৃবির নারী প্রার্থী রাসা ও নিপা

১৯ নভেম্বর ২০১৮, ০৪:০৯ PM
রেজওয়ানা কবির রাসা (বামে)  নিপা মোনালিসা

রেজওয়ানা কবির রাসা (বামে) নিপা মোনালিসা

কৃষি, কৃষক এবং কৃষিবিদদের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ২৩ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) ঢাকা মেট্রোপলিটনের ২০১৯-২০২০ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) থেকে নারী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন শেকৃবির দুই সহকারী অধ্যাপক কৃষিবিদ রেজওয়ানা কবির রাসা ও কৃষিবিদ নিপা মোনালিসা। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ মনোনীত ডা. ফজলে রাব্বি মন্ডল (আতা)-অাফম মাহবুবুল হাসান মাহবুব নেতৃত্বাধীন প্যানেলে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করছেন রেজওয়ানা কবির রাসা (ভোটার নং - ৫০৮৭) ও নারী বিষায়ক সম্পাদক পদে নির্বাচন করছেন নিপা মোনালিসা (ভোটার নং - ৫০৮৬)।

রেজওয়ানা কবির রাসা বর্তমানে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সাংস্কৃতিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য। নিপা মোনালিসা ছিলেন শেকৃবি শাখা ছাত্রলীগের সাবেক উপ স্বাস্থ্য ও চিকিৎসা বিষায়ক সম্পাদক।

এ ব্যাপারে কৃষি রেজওয়ানা কবির রাসা বলেন, কৃষি, কৃষক এবং কৃষিবিদদের উন্নয়নে কেআইবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে। কেআইবির উক্ত নির্বাচনে জয়ের মাধ্যমে কৃষির উন্নায়নে প্রত্যক্ষ ভূমিকা রাখতে চাই। কৃষিবিদ নিপা মোনালিসা বলেন তিনি নির্বাচিত হলে কৃষিতে নারীদের ভূমিকাকে সামনে এনে সেটিকে আরো তরান্বিত করার লক্ষ্যে করবেন।

বিইউএফটিতে দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
খাতা পুনর্মূল্যায়নে নীতিমালা হচ্ছে, শাস্তি পাচ্ছেন ‘অনুচিত’…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রিটেন পাসের সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, আমি ফোন …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এক শর্তে হরমুজ খুলতে রাজি ইরান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬