বাকৃবিতে ভর্তি পরীক্ষায় যোগ্য পার্থীদের তালিকা প্রকাশ

২১ অক্টোবর ২০১৮, ০৩:৫০ PM

© ফাইল ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে  প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।  

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সমষ্টিগতভাবে নূন্যতম জিপিএ ৯.৪২ প্রাপ্ত শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

এর আগে অনলাইনে প্রায় ২০ হাজার শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন। যার মধ্য থেকে মোট ১২ হাজার ৩০০ জন আবেদনকারীকে মেধার ভিত্তিতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হচ্ছে। যোগ্য প্রার্থীরা ২০ থেকে ৩১ অক্টোবর ওয়েবসাইটে ছবি ও কোঠার প্রার্থীরা প্রমাণপত্র আপলোড এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ও আবেদন সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।

প্রথমবার বিদেশি লিগে খেলবেন রহস্যময় স্পিনার রুবেল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দেশবিরোধী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৯ শর্তে নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাবা-মায়ের পর বিশ্বমঞ্চে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারেক রহ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় আট পোশাকশ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও শা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬