মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পেলেন বাকৃবির ৪ শিক্ষার্থী

০৮ জুন ২০২৪, ০৭:৫০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
বাকৃবি

বাকৃবি © ফাইল ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলের সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় চারজন শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে রাখা হয়। ওই চার শিক্ষার্থীকে গত বৃহস্পতিবার (৬ জুন) মুচলেকা দিয়ে নিজ নিজ অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ শনিবার (৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. আরিফ সাকিল। ঘটনার বিষয়ে তদন্তের জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. শহিদুল আলম।

সহকারী প্রক্টর ড. মো. আরিফ সাকিল বলেন, সংঘর্ষের ঘটনার পরে ওই চার শিক্ষার্থীকে কোতয়ালী মডেল থানায় পুলিশের হেফাজতে রাখা হয়। পরের দিন ওই শিক্ষার্থীদেরকে তাঁদের অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়। ভবিষ্যতে এ ধরনের নিয়ম-শৃঙ্খলা বহির্ভূত কাজে নিজেদের  জড়াবেন না- এমন মুচলেকা দিয়ে তাঁদেরকে ছাড়া হয়।

শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. শহিদুল আলম বলেন, ঘটনার তদন্তের জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের সময় দেওয়া হয়েছে। ইতোমধ্যেই ১ম কার্যদিবস সম্পন্ন হয়েছে। তাঁদের তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চার সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক শহীদ নাজমুল আহসান হলের হাউস টিউটর (জেনারেল) মো. ইকরামুল হক এবং সদস্য সচিব কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের লেকচারার মো. বায়েজিদ হোসেন। সদস্য হিসেবে আছেন সহকারী প্রক্টর ড. মো. নুরুজ্জামান এবং ওই হলের হাউস টিউটর মো. ইফতেখার জাহান ভূঞা।

তদন্ত কমিটির আহ্বায়ক ও শহীদ নাজমুল আহসান হলের হাউস টিউটর (জেনারেল) মো. ইকরামুল হক বলেন, তদন্ত কমিটিকে প্রাথমিকভাবে তিন কার্যদিবস সময় দেওয়া হয়েছে। ১ম দিনেই আমরা বেশ কয়েকটি মিটিং করেছি। তদন্তের স্বার্থে বিভিন্ন ব্যক্তির সাক্ষ্য-প্রমাণ প্রয়োজন। এ কারণে আমরা বিভিন্ন ব্যক্তির নিকট চিঠি পাঠিয়েছি। আগামী দিনগুলোতে আরও আলোচনা করা হবে। সুষ্ঠু তদন্তের স্বার্থে যদি অতিরিক্ত সময়ের প্রয়োজন হয় তাহলে আমরা সময় বাড়িয়ে দেওয়ার আবেদন করব।

উল্লেখ্য, গত বুধবার (৫ জুন) সন্ধ্যা সাতটা নাগাদ বাকৃবির শহীদ নাজমুল আহসান হলের সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নাজমুল আহসান হলের ভিতরেই ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হন এবং হলের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করে সংঘর্ষের লিপ্ত হওয়ার কারণে ৪ জনকে পুলিশি হেফাজতে রাখা হয়।

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9