অসহায় বৃদ্ধের পাশে বাকৃবির টিম ভ্যালেনটাইন

১৪ অক্টোবর ২০১৮, ০৪:১১ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পার্শ্বস্থ শম্মুগঞ্জের চরকালিবাড়ি এলাকার বাসিন্দা আব্দুল জব্বার। ছেলেমেয়ে কেউ সাথে না থাকায় স্ত্রীসহ অসুস্থ বৃদ্ধের অর্থ উপার্জনের একমাত্র সম্বল ছিল ছোট একটা মুদি দোকান। কিন্তু সেই দোকানের বাহ্যিক অবস্থা যেমন ছিল ভঙ্গুর তেমনি মালামালও ছিল খুবই সল্প।

ভাঙ্গা দোকান মেরামত এবং প্রায় পাঁচ হাজার টাকার মালসামগ্রী কিনে সেই বৃদ্ধের পাশে দাড়ালেন বাকৃবির একঝাঁক তরুণদের নিয়ে তৈরী সংগঠন টিম ভ্যালেনটাইন। "অনেকের মাঝে সংক্ষিপ্ত সময়ের আনন্দ ছড়ানো থেকে একজনকে ভালভাবে সহযোগিতা করতে পারাটা অধিক উপযোগী " এই বিশ্বাসকে ধারণ করেই টিম ভ্যালেনটাইনের এ ব্যাতিক্রমী উদ্যেগ। টিম ভ্যালেনটাইন এই দোকানের নাম দিয়েছে টুকিটাকি স্টোর।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি মাসে বাকৃবির পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুনের হাত ধরে বিশ্ববিদ্যালয়ের একদল তরূণদের নিয়ে পথ চলা শুরু করে টিম ভ্যালেনটাইন। এককালীন সহায়তার মাধ্যমে সুবিধাবঞ্চিত এবং গরীব মানুষদের স্বাবলম্বী করে তোলাসহ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাপণ্য ও কাপড় বিতরণের মত কাজ করে থাকে এ সংগঠনটি।

শিক্ষকদের বদলির ফল প্রকাশে দেরি, কারণ জানাল মাউশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ভারতের জয়ের পরও বিতর্ক, আলোচনায় আম্পায়ারিং
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা সফরের নামে ১৮ লাখ টাকা আদায়, খরচ শেষে হদিস নেই ৭ লাখ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যবিপ্রবির আইকিউএসি’র নতুন পরিচালক ড. মীর মোশাররফ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণি ভর্তিতে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ যশোরে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে আগুন নেভানো ও উদ্ধারকাজে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬