বিসিএস প্রস্তুতির সময় ব্যবসায় দিলে দ্রুত প্রতিষ্ঠিত হওয়া সম্ভব: বাকৃবি ভিসি

৩১ মে ২০২৪, ০৯:৪৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী © টিডিসি রিপোর্ট

বিসিএসের পেছনে না ছুটে ব্যবসায় উদ্যোক্তা হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। শুক্রবার (৩১ মে) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বাকৃবি উপাচার্য বলেন, শিক্ষার্থীরা বিসিএসের পেছনে যে সময় ও শ্রম ব্যয় করে, সেই পরিমাণ শ্রম যদি উদ্যোক্তা হতে ব্যয় করে তাহলে আরও দ্রুত প্রতিষ্ঠিত হতে পারবে।

তিনি বলেন, বিসিএস ক্যাডার হতে ৪-৫ বছর সময় লাগে। সেখানে সাফল্যের হার শতকরা এক ভাগ। এই ৪ বছর সময় কেউ ভালোভাবে উদ্যোক্তা হতে ব্যয় করলে সে অন্য যেকোনো কিছুর চেয়ে দ্রুত প্রতিষ্ঠিত হতে পারবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাকৃবি উপাচার্য বলেন, শিক্ষার্থীরা চাকরির পেছনে সময় ব্যয় করবে না। একজন শিক্ষার্থী উদ্যোক্তা হলে সে অন্যজনকে চাকরি দিতে পারবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টেকসই ভবিষ্যত নিশ্চিতে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের আয়োজন করেছে ওয়ান বাংলাদেশ ময়মনসিংহ শাখা।

অনুষ্ঠানে ওয়ান বাংলাদেশ ময়মনসিংহের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়ান বাংলাদেশ ময়মনসিংহের সেক্রেটারি ও বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো আজহারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লাভলু মজুমদার। তিনি শিক্ষার্থীরা কীভাবে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে তার বক্তব্যে সেসব বিষয় তুলে ধরেন। এরপর শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক ড. লাভলু মজুমদার।

আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9