হাল্ট প্রাইজের আন্তর্জাতিক পর্বে সিকৃবির টিম ‘এগ্রি মার্কেটপ্লেস বিডি’

০৬ এপ্রিল ২০২৪, ১২:০২ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM

© টিডিসি ফটো

হাল্ট প্রাইজ নাইরোবি-২০২৪ প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্বে জায়গা করে নিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ‘এগ্রি মার্কেটপ্লেস বিডি’ দল। দলটির সদস্যরা আগামী ৭-৯ জুন কেনিয়ার স্ট্রাথমোর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণ করবে।

হাল্ট প্রাইজ আন্তর্জাতিক পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী টিমের সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি অনুষদের মোমিনুল হক সিফাত, উর্মি সিনহা, বায়োটেকনোলজি অনুষদের তাসনিম সায়েম , কৃষি প্রকৌশলী অনুষদের ধ্রুব সিদ্দিকী এবং নোমান আবদুল্লাহ।

জানাগেছে , এবছর সারা বিশ্বের ১০০ এরও অধিক দেশ থেকে প্রায় ১০ হাজারেরও বেশি দল উক্ত প্রতিযোগিতায় অংশ নেয়। তারমধ্যে ৩৬০টি দল আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এর আগে, ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় পর্বে দলটিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। বাংলাদেশে কৃষির মার্কেটকে অনলাইন ভিত্তিক আরো শক্তিশালী করতে নতুন ধারণা দিয়ে এগ্রি মার্কেট প্লেস নির্বাচিত হয়।

আন্তর্জাতিক মঞ্চে জায়গা পেয়ে এগ্রি মার্কেটপ্লেস বিডির দলনেতা মোমিনুল হক বলেন, ‘আমরা খুবই আনন্দিত এইরকম একটা আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায় । এগ্রি মার্কেটপ্লেস বিডি মূলত এমন একটা ডিজিটাল মার্কেট ব্যবস্থা যেখানে সকল কৃষক এবং ফার্ম এবং ভোক্তা একটি ফ্রেমে থাকবে। এতে কৃষক সরাসরি তাদের পণ্য বিক্রয় করতে পারবেন এবং ন্যায্য মূল্য পাবেন। অন্যদিকে সিন্ডিকেট বা মধ্যস্থাকারীদের প্রভাব কমবে এবং ভোক্তাও উপকৃত হবে।’

উল্লেখ্য, বিশ্বের ১২০ টি দেশ এবং বাংলাদেশের প্রায় ৮০ টি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত আছে। বিশ্বের টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন প্রতি বছর একটি নির্দিষ্ট থিম এর উপর ভিত্তি করে ‘স্টার্ট আপ’ প্রতিযোগিতা পরিচালনা করে থাকে। তবে হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে এবছর হাল্ট প্রাইজ ২০২৪ চ্যালেঞ্জে ‘আনলিমিটেড থিম’ এর উপর ভিত্তি করে এ প্রতিযোগিতাটি পরিচালিত হচ্ছে। এবার সিকৃবিতে ৪র্থ বারের মতো আয়োজিত হচ্ছে শিক্ষার্থীদের নোবেল খ্যাত এই প্রতিযোগিতার।

ট্যাগ: সিকৃবি
নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫
  • ১৭ জুন ২০২৬
অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩
  • ১৭ জুন ২০২৬
পাশের সব জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় আছে, নিজ জেলাতেও একটি…
  • ১৭ জুন ২০২৬
গুলশানে চেয়ারম্যানের কার্যালযের সামনে যুবদলের পদবঞ্চিতদের ম…
  • ১৭ জুন ২০২৬
চরফ্যাশনের চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষকে শোকজ ন…
  • ১৭ জুন ২০২৬
দলের প্রবীণ নেত্রী খালেদা রব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্…
  • ১৭ জুন ২০২৬
×