বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক সাইদুর রহমান

১৪ মার্চ ২০২৪, ০৪:২১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
অধ্যাপক ড. মো. সাইদুর রহমান

অধ্যাপক ড. মো. সাইদুর রহমান © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান। বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীর আদেশক্রমে ড. মো. সাইদুর রহমান ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মো. অলিউল্লাহর স্থলাভিষিক্ত হবেন।

অধ্যাপক  ১৯৭০ সালে ফরিদপুর সদরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯২ সালে বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক ড. সাইদুর রহমান ২০০০ সালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ২০০২ সালে সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। 

তিনি বাংলাদেশ কৃষি অর্থনীতি সমিতির ২০২২-২৪ কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ইনস্টিটিউট অফ এগ্রি বিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিসের (আইএডিএস) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9