বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খামারে আগুন

০৩ মার্চ ২০২৪, ০৭:২৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
খামারের খড়ের গাদায় আগুন

খামারের খড়ের গাদায় আগুন © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) খামার ব্যবস্থাপনা শাখার সামনে থাকা খড়ের গাদায় হঠাৎ আগুন লেগে কিছু অংশ পুড়ে গেছে। রবিবার (৩ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে বিকাল ৫টার দিকে আগুন সমস্ত গাদায় ছড়িয়ে পড়ে পরতে থাকে। পরে এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস লিডার জাকারিয়া।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়েছে। তবে প্রত্যক্ষদর্শী অনেকের ধারণা কেউ ইচ্ছাকৃতভাবে খড়ে আগুন দেয়া হয়েছে। খড়ের নিচের অংশ অনেক সময় ধরে জ্বলার কারণে খড়ের উপরের অংশে যখন আগুন দেখা গেছে তখন খুব দ্রুততার সাথে চারদিকে ছড়িয়ে পড়েছিল।

ফায়ার সার্ভিস লিডার জাকারিয়া বলেন, আমরা বিকাল ৫টা ১৫ মিনিটের সময়ে খবর পেয়েছি। খবর পাওয়া মাত্রই আমাদের টিম আগুন নিয়ন্ত্রণের জন্য এসেছি। আগুন নিয়ন্ত্রণে খামারের পাশের পুকুর থেকে পানি ব্যবহার করেছি। এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌনে ৫টার দিকে এক জায়গা থেকে আগুনের সূত্রপাত ঘটে। খড়ের সাথে সরিষা থাকার কারণে খুব দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময়ে নিরাপত্তাকর্মী ছিল না। নিরাপত্তাকর্মী থাকলে হয়ত অনেক আগেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।

এ বিষয়ে বাকৃবির খামার ব্যবস্থাপনা শাখার প্রধান তত্ত্বাবধারক অধ্যাপক ড. রসিদুল ইসলাম বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায় নি। ধানের তুষ ও সরিষার তুষ পচিয়ে কম্পোস্ট সার তৈরি করা হয়। পরবর্তীতে এই সার বিক্রি করা হয়।  

তিনি বলেন, তাড়াতাড়ি ফায়ার সার্ভিসকে খবর দেওয়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9