কৃষি উন্নয়নে অবদান রাখতে হবে সিকৃবি গবেষকদের: উপাচার্য

০৩ মার্চ ২০২৪, ০১:১৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
সিকৃবির বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা

সিকৃবির বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা © সংগৃহীত

নতুন নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলার আহবান জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূঞা। তিনি বলেন, সিলেট তথা বাংলাদেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে সিকৃবির গবেষকদের।

আজ রোববার (৩মার্চ) সিকৃবির বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিকৃবি রিসার্চ সিস্টেমের (সাউরেস) উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েসেন্স অনুষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: সিজিপিএ ৪-এ ৪ পেয়ে স্বর্ণপদক পেলেন ইস্ট ওয়েস্টের আবু তৈয়ব

সাউরেস’র সহযোগী পরিচালক  ড. মুহাম্মদ  মাহমুদুল ইসলাম কর্মশাল সঞ্চালনা করেন। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদাউস মো. আলতাফ হোসেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মশালায় তিনটি সেশনে চলতি অর্থবছরে সমাপ্ত ৭২টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9