শেকৃবিতে ৩ দিনব্যাপী পোল্ট্রি রোগ ও আন্ত্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষায়ক প্রশিক্ষণ

১১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১১ PM
শেকৃবিতে পোল্ট্রি রোগ ও আন্ত্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষায়ক প্রশিক্ষণ শুরু

শেকৃবিতে পোল্ট্রি রোগ ও আন্ত্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষায়ক প্রশিক্ষণ শুরু © টিডিসি ফটো

সুস্থ-সবল ও নীরোগ পোল্ট্রি শিল্প নিশ্চিত করার লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ৩ দিনব্যাপী পোল্ট্রি রোগ ও আন্ত্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনার উপর বাংলাদেশি প্রাণিচিকিৎসকদের আর্ন্তজাতিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার বিকাল ৩ টায় শেকৃবির শেখ কামাল অনুষদ ভবনস্থ সেমিনার কক্ষে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগ যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত এনিমেল হেলথ কোম্পানী ‘ফাইব্রো এনিম্যাল হেলথ কর্পোরেশন’ এর সহযোগিতায় ৩ দিনব্যাপী ‘পোল্ট্রি রোগ ও আন্ত্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য রক্ষার জন্য নিরাপদ পোল্ট্রি উৎপাদনের পদ্ধতি’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর ড. কে. বি. এম. সাইফুল ইসলাম এর সঞ্চালনায় এবং অনুষদীয় ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব মো. রইছউল আলম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. হীরেশ রঞ্জন ভৌমিক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পোল্ট্রি রোগ বিশেষজ্ঞ ফাইব্রো ব্রাজিলের টেকনোলজি ডেভেলপমেন্ট বিষয়ক পরিচালক ড. সিজার লোপেজ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাইব্রো দক্ষিণ আফ্রিকার মার্কেটিং ও টেকনিকাল বিষয়ক পরিচালক ড. চার্লস কস্টেলো, ফাইব্রো যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের কমার্শিয়াল ম্যানেজার ড. এরকিন এরকমেন, ফাইব্রো মালয়েশিয়ার মার্কেটিং ও টেকনিকাল বিষয়ক ম্যানেজার ড. লিয়ান্দ্রো ফেরেইরা এবং ফাইব্রো ইউএসএ এর বাংলাদেশি লোকাল পার্টনার প্রোভেট রিসোর্সেস লিমিটেডের পরিচালক ড. শামিম আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মো. রইছউল আলম মন্ডল বলেন সুস্থ সবল জাতি গঠনে প্রাণিজ আমিষের ভূমিকা অপরিসীম। যার একটা বড় অংশ আসে এই পোল্ট্রি খাত থেকে। তাই এই খাতকে এগিয়ে নিতে দক্ষ মানবসম্পদ তৈরিতে এ ধরনের প্রশিক্ষণের ব্যাপক প্রয়োজন রয়েছে। এ প্রশিক্ষণ নি:সন্দেহে পোল্ট্রি খাতে সেবা প্রদানকারী প্রাণিচিকিৎসকদের অনেক সমৃদ্ধ করবে। দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ার লক্ষ্যে এধরনের প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে করা প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, পোল্ট্রি শিল্পের উন্নয়নে আমাদের বিশ্ববিদ্যালয়ে আগেও বিভিন্ন ট্রেনিং ও কর্মশালা করা হয়েছে। আমরা এসব গঠনমূলক কাজকে স্বাগত জানাই। আমরা চাই সবাই মিলে এ শিল্পকে আরো এগিয়ে নিতে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. হীরেশ রঞ্জন ভৌমিক বলেন, সারাদেশে বর্তমানে প্রায় ৬৫-৭০ হাজার ছোট-বড় পোল্ট্রি খামার আছে। এদেশের প্রায় ৬০ লাখ মানুষের জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পোল্ট্রি শিল্পের সাথে জড়িত, যার প্রায় ৪০ শতাংশই নারী।

বাংলাদেশে পোল্ট্রিতে বিপ্লব সাধিত হলেও বিভিন্ন ধরনের রোগ-বালাই এর আক্রমণে এই শিল্পের প্রভূত ক্ষতি সাধন হয়। আর এই ক্ষয় ক্ষতি রোধে প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি।

প্রোগ্রাম কোঅর্ডিনেটর ড. কে. বি. এম. সাইফুল ইসলাম বলেন, দেশের বিপুল জনশক্তির ক্রমবর্ধমান আমিষের চাহিদা পূরণে সুপ্রশিক্ষিত এবং দক্ষ প্রাণিচিকিৎসকদের ভূমিকা অনস্বীকার্য। সে বিবেচনায় ফ্রান্সের শীর্ষস্থানীয় প্রাণীস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান সেভা সান্তে এনিমালি (সেভা) ও বিশ্বের সুপ্রাচীন প্রাণিচিকিৎসা বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান ফ্রান্স ন্যাশনাল ভেটেরিনারি স্কুল (এনভা) এর সাথে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় শেকৃবির মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগ ২০১৬ সাল থেকে পোল্ট্রির রোগের উপর বাংলাদেশের ভেটেরিনারিয়ানদের আর্ন্তজাতিক মানের প্রশিক্ষণের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার আমরা যুক্তরাষ্ট্রের প্রখ্যাত একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় মানবসম্পদ উন্নয়নে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী ভেটেরিনারিয়ানগণ দক্ষ জনশক্তি হিসেবে পোল্ট্রি শিল্পকে লাভজনক করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

উল্লেখ্য, কর্মশালায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞদের উপস্থিতিতে ৩ দিনে প্রাণিসম্পদ অধিদপ্তর, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রাণিচিকিৎসক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৬০ জন প্রাণিচিকিৎসক প্রশিক্ষণ গ্রহণ করবেন।

 

দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950