বাকৃবিতে সপ্তাহের ব্যবধানে ছাত্রের পর এবার অধ্যাপকের মৃত্যু

০৯ জানুয়ারি ২০২৪, ০৩:৫৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
অধ্যাপক ড.মো আব্দুল কাফি ও শিক্ষার্থী আবু হেনা লিংকন

অধ্যাপক ড.মো আব্দুল কাফি ও শিক্ষার্থী আবু হেনা লিংকন © টিডিসি ফটো

সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী আবু হেনা লিংকনের মৃত্যুর পর এবার একি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড.মো আব্দুল কাফি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুতে বাকৃবি পরিবারে নেমেছে শোকের ছায়া।

মঙ্গলবার (৯জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।  বিষয়টি নিশ্চিত করেন মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মারজিয়া রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি  অধ্যাপক ড. আব্দুল কাফি ব্রেন স্ট্রোক করেন। পরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে লাইফ সাপোর্টে রেখে মস্তিষ্কে অপারেশন করা হয়।

অধ্যাপক মারজিয়া রহমান বলেন, হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় আজ সাড়ে ১২ টায় অধ্যাপক ড. আব্দুল কাফি মারা যায়। তার প্রথম জানাজার নামাজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা শেষে তাকে নিজ বাড়ি বগুড়াতে নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজার পর তাকে দাফন করা হবে।

এর আগে ১ জানুয়ারি বাকৃবি কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু হেনা লিংকন ময়মনসিংহ মেডিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুবরণ করেন। 

ট্যাগ: বাকৃবি
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
জোড়াতালিতে ডিআইইউ বাস সার্ভিস, নিজস্ব যান রেখে ভাড়া করা বাস…
  • ০৭ এপ্রিল ২০২৬
close