বাকৃবিতে বিজয় দিবস নৈশ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

৩০ নভেম্বর ২০২৩, ১১:২৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০২ PM
বাকৃবিতে বিজয় দিবস নৈশ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বাকৃবিতে বিজয় দিবস নৈশ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়য়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে বিজয় দিবস নৈশ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করেছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল প্রশাসন। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-উর-রশিদেএবং এতে সভাপতিত্ব করেন হোসেন শহীদ সোহরাওয়াদী হল প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল করিম। 

অনুষ্ঠানে অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান বলেন, খেলাধুলার পাশাপাশি ছাত্রদের পড়াশোনাতেও মনোযোগী হওয়া দরকার। এতে শিক্ষার্থীদের মন ভালো থাকে, রাতের ঘুমও ভালো হয়। পাশাপাশি তাদের নিজের স্বাস্থ্যের প্রতিও নজর রাখতে হবে। 

মোট ৮ দলের অংশগ্রহণে তিন দিন ব্যাপী চলমান এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর।

তহশিলদারের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর ছাত্রদলের হামলা
  • ০৪ আগস্ট ২০২৬