বাকৃবিতে রেললাইনের ক্লিপ খোলার ঘটনায় আটক এক

২৫ নভেম্বর ২০২৩, ০৪:৩৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
বাকৃবিতে খুলে ফেলা রেললাইনের ক্লিপ

বাকৃবিতে খুলে ফেলা রেললাইনের ক্লিপ © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মধ্য দিয়ে যাওয়া ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচলকারী রেললাইন থেকে প্রায় ৫০ থেকে ৬০ পিস রেলওয়ে ক্লিপ এবং ছয়টি প্লেস প্লেট খুলে ফেলার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. শাহ কামাল। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিশু মোর্শেদ তার বন্ধু সাদাব, আদিত্য এবং আবিরের সাথে হলের রাস্তা ধরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ের দিকে যাচ্ছিলেন। ওই সময় তারা দুজন অচেনা ব্যক্তিকে রেললাইনের দিক থেকে বস্তায় করে কিছু নিয়ে আসতে দেখেন। লোকটি হাত থেকে বস্তা নামিয়ে রাখলে লোহার শব্দ পাওয়ায় মিশু মোর্শেদ কৌতূহলী হয়ে অচেনা ওই লোকদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। লোকদুটি বস্তায় তাদের নিজস্ব জিনিস নিয়ে যাচ্ছিলেন বলে দাবি করেন। এসময় মিশু সন্দেহের কারণে জোড় করে বস্তায় হাত দিয়ে বুঝতে পারেন সেগুলো রেললাইনের ইলাস্টিক ক্লিপ।

আরও পড়ুন: ছাত্রলীগের ১০ নেতা-কর্মীসহ শাস্তি পেলেন রাবির ৪৬ শিক্ষার্থী

এবিষয়ে জানতে চাইলে মিশু মোর্শেদ বলেন, ওই লোকদের জেরা করার মাঝেই বাকৃবি ছাত্রলীগ সভাপতি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মুঠোফোনে বিষয়টি জানিয়েছিলাম। এসময় ওই দুজন বস্তা ফেলে পালিয়ে যেতে লাগলে ধাওয়া করে একজনকে ধরতে পারলেও আরেকজন পালিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা এসে ওই দুর্বৃত্তকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. শফিকুর রহমান শিশির বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের জানালে আমরা দ্রুত সেখানে পৌঁছাই এবং তাকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসি। পরে তাদেরকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় পাঠিয়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের এসআই লুৎফর রহমান জানান, আটক করা ওই ব্যক্তির নাম অপু (৪০)। বিশ্ববিদ্যালয়ের শেষমোড় এলাকার বাসিন্দা কুতুবউদ্দিনের ছেলে সে।
 
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো. শাহ কামাল বলেন, ওই দুর্বৃত্তকে আমরা জি.আর.পি. থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আর ক্লিপ খুলে নেওয়ার জন্য ট্রেন চলাচলে কোনো অসুবিধা হয়নি। রেললাইন তাৎক্ষনিক মেরামত করে দেওয়া হয়েছে।

ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950