শেকৃবি ভিসি-পত্নী জিন্নাতুন নাহার আর নেই

০২ নভেম্বর ২০২৩, ১০:০৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM
কিডনি সমস্যাজনিত কারণে মারা যান জিন্নাতুন নাহার

কিডনি সমস্যাজনিত কারণে মারা যান জিন্নাতুন নাহার © লোগো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়ার সহধর্মিণী জিন্নাতুন নাহার সাহানা (৬৩) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

কিডনি সমস্যাজনিত কারণে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) ভারতের কলকাতা নারায়ানা হেলথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।

আজ রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিন্নাতুন নাহার সাহানার মৃত্যুতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। শেকৃবি পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

রাজনীতিতে মূল্যায়নের মাপকাঠি: শিক্ষাগত যোগ্যতা নাকি দলের প্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ আবাসিক হলে ছাত্রদলের কর্মসূচি, উপস্থিত শাবি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বেরোবিতে ১২০০ শিক্ষার্থী নিয়ে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর এক কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় বিএইউএসটি শিক্ষার্থীর ব্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় নকল—শাস্তি পাওয়া ৬৪ শিক্ষার্থীর মধ্যে রয়েছেন নিষিদ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬