লাইফ সায়েন্সে দেশসেরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

২৯ অক্টোবর ২০২৩, ০৬:৪৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক র‍্যাংকিং-২০২৪ এর তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় লাইফ সায়েন্স ক্যাটাগরিতে ১০৫৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ৩টি বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে জায়গা পেয়েছে। এতে শীর্ষে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স।

প্রকাশিত র‍্যাংকিংয়ে বাকৃবির অবস্থান ৬০১-৮০০ এর মধ্যে। অন্য দুটি বিশ্ববিদ্যালয়েরেই অবস্থান ৮০১-১০০০ এর মধ্যে। ২৫.৯-৩৩.৭ স্কোর অর্জন করে বাংলাদেশে প্রথম হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

অন্যদিকে ১৭.৪-২৫.৮ স্কোর করে যথাক্রমে ২য় অবস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এর আগের বছর অর্থাৎ ২০২২ সালে প্রকাশিত বিষয়ভিত্তিক র‍্যাংকিং-২০২৩ এ লাইফ সায়েন্স ক্যাটাগরিতে বাকৃবির অবস্থান প্রথম ছিল।

গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) নিজস্ব ওয়েবসাইটে ২০২৪ সালের নতুন এ তালিকা প্রকাশিত হয়। এতে লাইফ সায়েন্সে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের হিসেব জায়গা করে নেয় বাকৃবি।

আরও পড়ুন: বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় লাইফ সাইন্স ভিত্তিক একটি বিশ্ববিদ্যালয়। বাকৃবি মূলত লাইফ সায়েন্স নিয়েই কাজ করে। এই র‍্যাংকিংয়ে বাকৃবির যে অবস্থান, সেটি আমাদের প্রকৃত অবস্থা নির্ধারণ করে। কাজেই লাইফ সাইন্সে যে অগ্রগতি সেটি বিশ্ববিদ্যালয় আসল অগ্রগতি।

তিনি বলেন, বরাবরের মতো এবারও স্বীকৃতি পেলাম। বিশ্ববিদ্যালয় পরিবারের জন্যে বিষয়টি গৌরবের। আমাদের লক্ষ্য বিশ্ব সেরা হওয়ার। সেজন্যে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতে র‍্যাংকিংয়ে আমাদের আরো ভালো করতে হবে।

উল্লেখ্য, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, ব্যবসা এবং অর্থনীতি, ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ, কম্পিউটার সায়েন্স, শিক্ষা, ইঞ্জিনিয়ারিং, আইন, লাইফ সায়েন্স, শরীর বিজ্ঞান, মনোবিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান এই ১১ বিষয় নিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে।

লাইফ সায়েন্স ক্যাটাগরির মধ্যে আবার কৃষি এবং বন, বায়োলজিক্যাল সায়েন্স, ভেটেরিনারি সায়েন্স এবং স্পোর্টস সায়েন্স। লাইফ সায়েন্স ক্যাটাগরিতে বিশ্বের ১০৫৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। যা গতবছর ছিলো ১০১৭টি বিশ্ববিদ্যালয়।

মালয়েশিয়ায় হাতাহাতিতে ৩ বাংলাদেশি নিহত
  • ০৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ার বিপক্ষে চমক রেখে দল ঘোষণা বিসিবির
  • ০৪ আগস্ট ২০২৬
একসময়ের রাজনীতির প্রাণকেন্দ্র আমুর বাড়ি এখন ময়লার ভাগাড়
  • ০৪ আগস্ট ২০২৬
বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে কুশপুত্তলিকা দাহ
  • ০৪ আগস্ট ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রত…
  • ০৪ আগস্ট ২০২৬