ধর্ষণচেষ্টার অভিযোগে সাময়িক বরখাস্ত বাকৃবির ইমাম

১৯ অক্টোবর ২০২৩, ০৮:১৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ধর্ষণচেষ্টার অভিযোগে আটক হয়ে জেলহাজতে অবস্থান করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম, মুফতি মো. জালাল উদ্দিন। ঘটনার প্রেক্ষিতে তাকে বিশ্ববিদ্যালয়ের ইমামতির চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সাময়িকভাবে বরখাস্তকালীন সময়ে ইমাম জালাল উদ্দিন মূল বেতনের এক-তৃতীয়াংশ জীবিকা নির্বাহ ভাতা পাবেন। পাশাপাশি তিনি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতাসহ আইন অনুমোদিত অন্যান্য ভাতা পাবেন।

এ বিষয়ে বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল জানান, ইমামকে তাঁর চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমাণিত হলে তখন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে আইনানুযায়ী তিনি তাঁর চাকরি ফিরে পাবেন।

উল্লেখ্য, মুফতি জালাল উদ্দিন বাকৃবির কেন্দ্রীয় মসজিদের ইমামতির পাশাপাশি একটি মহিলা মাদ্রাসার পরিচালকের দায়িত্ব পালন করেন। তাঁর বিরুদ্ধে ওই মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই ইমামের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেষমোড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

শিক্ষকদের বদলি শুরুতে বাধা আর্থিক জটিলতা, সমাধান কবে?
  • ০৪ আগস্ট ২০২৬
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ মিজানুর রহমান আজহারীর
  • ০৪ আগস্ট ২০২৬
কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্…
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগ…
  • ০৪ আগস্ট ২০২৬
আম্পায়ার সৈকত ইস্যুতে ব্যাখ্যা দিল বিসিবি
  • ০৪ আগস্ট ২০২৬
বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি ড. হ…
  • ০৪ আগস্ট ২০২৬