অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা খুকৃবি শিক্ষকদের

০৯ অক্টোবর ২০২৩, ০৭:৪৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
মানববন্ধন কর্মসূচি

মানববন্ধন কর্মসূচি © সংগৃহীত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ৭৩ জন শিক্ষকের নিয়োগ সংক্রান্ত জটিলতার দ্রুত সমাধানের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা। আজ সোমবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের উপস্থিতিতে এক মানববন্ধন কর্মসূচিতে তারা এ ঘোষণা দেন। 

জানা যায়, গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের ৭৩ জন শিক্ষকের নিয়োগ বাতিলের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়। পরবর্তীতে বিষয়টি পূণর্মূল্যায়নের জন্য একটি কমিটি গঠিত হয় এবং সেই কমিটি ইতিমধ্যে প্রতিবেদন জমা দেয়। কিন্তু কোন অজ্ঞাত কারণে এখনো এই বিষয়ে কোন সমাধান পাওয়া যায়নি। 

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের ৩৮ জন প্রভাষক গত বছরের ২২ নভেম্বর সকল শর্তপূরণ সাপেক্ষে পদোন্নতির আবেদন জমা দেয়। যার প্রায় ১১ মাস অতিক্রম করলেও এখনো শিক্ষকদের পর্যায়োন্নয়নের প্রক্রিয়া শুরু হয়নি। এই পরিস্থিতির কারনে অনেক শিক্ষকই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে সম্মানজনক স্কলারশিপ পেয়েও উচ্চ শিক্ষায় যেতে পারছেন না। পর্যায়োন্নয়নে বিলম্ব হওয়ায় শিক্ষক ও তাদের পরিবার মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানা যায়। 

তারা জানান, এই সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের কোন প্রকার প্রশাসনিক ও একাডেমিক কাজে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবেন। এই অবস্থায় যেকোন অনাকাক্ষিত পরিস্থিতির দায়ভার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিতে হবে। খুকৃবি শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বরাবর একাধিকবার স্মারকলিপির মাধ্যমে তাদের দাবী তুলে ধরেছেন।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন ৮ বিদেশি শিক্ষার্থী

এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগের প্রভাষক রাকিবুল হাসান মো: রাব্বি, এনিমেল নিউট্রিশন বিভাগের প্রভাষক ডা. সবুজ ক্লান্তি নাথ, এগ্রিকালচারাল ফিনান্স কো-অপারেটিভ এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মাহবুবা আক্তার মিশু, সোসিওলজি এবং রুরাল ডেভেলপমেন্ট বিভাগের প্রভাষক জনাব কারিমুন্নেসা, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. স্বরূপ কুমার কুন্ডু এবং এনিমেল নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক ড. তসলিম হোসেন। সভাপতিত্ব করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আসাদুজ্জামান মানিক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আশিকুল আলম।

শিক্ষকদের বদলি শুরুতে বাধা আর্থিক জটিলতা, সমাধান কবে?
  • ০৪ আগস্ট ২০২৬
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ মিজানুর রহমান আজহারীর
  • ০৪ আগস্ট ২০২৬
কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্…
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগ…
  • ০৪ আগস্ট ২০২৬
আম্পায়ার সৈকত ইস্যুতে ব্যাখ্যা দিল বিসিবি
  • ০৪ আগস্ট ২০২৬
বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি ড. হ…
  • ০৪ আগস্ট ২০২৬