কৃষি গুচ্ছে ভর্তির প্রাথমিক প্রক্রিয়া শুরু আজ

০১ অক্টোবর ২০২৩, ০৯:২২ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
কৃষি গুচ্ছভুক্ত আট বিশ্ববিদ্যালয়

কৃষি গুচ্ছভুক্ত আট বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কৃষি গুচ্ছভুক্ত আট বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি ফি জমা দিয়ে আগ্রহ নিশ্চিত করা ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করার কাজ আজ রোববার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। তৃতীয় অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত ডিগ্রি/বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ভর্তি শিক্ষার্থীদের জমা দেওয়া টাকা কীভাবে সমন্বয় করা হবে তা জানিয়েছে কর্তৃপক্ষ।

কৃষি গুচ্ছ সমন্বিত ভর্তির কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণীর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় তৃতীয় অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকার স্থানপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম এবং পছন্দক্রম অনুসারে প্রাপ্ত ডিগ্রি/বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হয়েছে।

তৃতীয়বার অপেক্ষমান তালিকার মধ্যে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে ভর্তির প্রার্থিতা নিশ্চিত করার জন্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (acas.edu.bd) গিয়ে অনলাইনে ফরমের নির্ধারিত স্থানে প্রদত্ত নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের যে কোন একটির মাধ্যমে ১ থেকে ৪ অক্টোবরের মধ্যে ভর্তি ফি’র প্রথম অংশ ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করা ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।

আরো পড়ুন: গুচ্ছে ভর্তিচ্ছুকদের সম্মতি জানাতে হবে সোমবারের মধ্যে

নির্ধারিত সময়ের মধ্যে উল্লিখিত পরিমান অর্থ জমা না দিলে উক্ত আসন শূন্য গণনা করা হবে। শূন্য আসনের জন্য (যদি থাকে) অটোমাইগ্রেশন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। অটোমাইগ্রেশন বন্ধ করতে চাইলে ওয়েবসাইটে (acas.edu.bd) গিয়ে সাইন ইন করে প্রার্থী তা করতে পারবেন।

ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা প্রার্থীদেরকে অটোমাইগ্রেশনের পর আগামী ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রযোজ্য ভর্তি ফি’র সঙ্গে পূর্বে জমাকৃত ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) সমন্বয় করা এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্ত করতে হবে। এর কোনোরূপ ব্যত্যয় হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence