বশেমুরকৃবিতে শুদ্ধাচার সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত 

২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
সেমিনার অনুষ্ঠান

সেমিনার অনুষ্ঠান © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত শুদ্ধাচার সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর আইকিউএসি সেমিনার কক্ষে দুইদিন ব্যাপি মোট চারটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সভায় আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। 

আরও পড়ুন: পরীক্ষায় অসদুপায়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৯ শিক্ষার্থীকে শাস্তি

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে বশেমুরকৃবি শ্রেষ্ঠত্ব অর্জনে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে সভায় প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের এ জয়যাত্রা অব্যাহত রাখার চ্যালেঞ্জ গ্রহণ করে আগামী দিনগুলোতে আমাদের আরও  দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। 

সভা সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. আসিফ রেজা অনীক ও  এপিএ বাস্তবায়ন টিমের ফোকাল পয়েন্ট ও উপ-রেজিস্ট্রার মোঃ আবু আল বাশার। দুইদিন ব্যাপি এই মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, শাখা ও দপ্তরসমূহের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

শিক্ষকদের বদলি শুরুতে বাধা আর্থিক জটিলতা, সমাধান কবে?
  • ০৪ আগস্ট ২০২৬
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ মিজানুর রহমান আজহারীর
  • ০৪ আগস্ট ২০২৬
কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্…
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগ…
  • ০৪ আগস্ট ২০২৬
আম্পায়ার সৈকত ইস্যুতে ব্যাখ্যা দিল বিসিবি
  • ০৪ আগস্ট ২০২৬
বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি ড. হ…
  • ০৪ আগস্ট ২০২৬