বাকৃবিতে পরীক্ষার ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM
ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল

ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখা বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) দুপুরে মিছিলটি জব্বারের মোড় থেকে শুরু হয়ে কেআর মার্কেট হয়ে অনুষদীয় ভবনগুলো প্রদক্ষিণ করে ছাত্র বিষয়ক বিভাগের সামনে এসে শেষ হয়। পরে এ বিষয়ে ছাত্র বিষয়ক বিভাগে একটি স্বারক লিপি প্রদান করা হয়।

মিছিল শেষে বক্তারা বলেন, এ বছরের ২৭ জুলাই অনুষ্ঠিত ডিন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সকল অনুষদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফর্মের মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে । যা পূর্বে অনুষদ ভেদে ১০, ২০, ২৫, ৩০ টাকা ছিলো। কৃষি অনুষদ ব্যতীত সকল অনুষদেই এই সিদ্ধান্ত কার্যকর হয়। ভেটেরিনারি অনুষদে ফর্মের মূল্য আরও বৃদ্ধি করে ৬০ টাকা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: ‘জ্বর না মেপেই’ ওষুধ দেয়া হয় বাকৃবির মেডিকেলে সেন্টারে

তারা আরও বলেন, বিভিন্ন অনুষদের ডিন ও ডিন অফিসের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। কিন্তু তারা বিভিন্ন খাতে এই অর্থের প্রয়োগের কথা বলেন, যার কোনো লিখিত বিধান নেই এবং এর মাধ্যমে নিয়মের অস্বচ্ছতা প্রকাশ পেয়েছে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে যখন সাধারণ মানুষের জীবন দুর্বিষহ, মানুষ না খেয়ে থাকছে, সে জায়গায় আরোপিত এই বর্ধিত ফি শিক্ষার্থীদের ওপর অর্থনৈতিক ও মানসিক চাপ সৃষ্টি করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, অনুষদগুলোর ছাত্র সমিতির আবেদনের প্রেক্ষিতে ফরমের মূল্য বৃদ্ধি করা হয়েছে। ছাত্র সমিতি হলো ছাত্রদের প্রতিনিধি। তাদের কার্যক্রম পরিচালনার জন্য এই অর্থ ব্যয় হয়। তাদের আবেদনের প্রেক্ষিতে অনুষদের ডিন সভার মাধ্যমে ফরমের মূল্য বৃদ্ধি করেছেন।

বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence