বাকৃবির পশুপালন অনুষদের ফটকে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ

১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ফলের ভিডিও করাকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) আবাসিক দুই হলের ছাত্রলীগ সদস্যের মধ্যে মারামারির  ঘটনা ঘটেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটের সামনে পশুপালন অনুষদের প্রধান ফটকে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, রাত আটটার দিকে হুট করে হট্টগোল শোনা যায়। পরবর্তীতে সেটি মারামারিতে রূপ নেয়। মারামারির সময়একজনের হাতে গুরুতর আঘাত পেতে দেখা যায়।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, ফলের ভিডিও করাকে কেন্দ্র করে বিকেলের দিকে আশরাফুল হক হলের এক আবাসিক শিক্ষার্থীর সাথে জামাল হোসেন হলের শিক্ষার্থীদের কথা কাটাকাটির সূত্রপাত হয়। আমরা গিয়ে তখন বিষয়টি মীমাংসা করে দিয়েছি।

আরও পড়ুন: আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

তিনি বলেন, পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে ওই ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের ওই দুই হলের ছাত্রলীগ সদস্যদের মধ্যে মারামারির  ঘটনা ঘটে। পরবর্তীতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিষয়টি মিমাংসা করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি সম্পূর্ণ তাদের নিজেদের। এখানে দলীয় কোনো বিষয় নেই। শিক্ষার্থীরা এক সময় কে আর এ আসলে বিষয়টি  হাতাহাতির পর্যায়ে যায়। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।

ট্যাগ: বাকৃবি
শিক্ষকদের বদলি শুরুতে বাধা আর্থিক জটিলতা, সমাধান কবে?
  • ০৪ আগস্ট ২০২৬
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ মিজানুর রহমান আজহারীর
  • ০৪ আগস্ট ২০২৬
কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্…
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগ…
  • ০৪ আগস্ট ২০২৬
আম্পায়ার সৈকত ইস্যুতে ব্যাখ্যা দিল বিসিবি
  • ০৪ আগস্ট ২০২৬
বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি ড. হ…
  • ০৪ আগস্ট ২০২৬