কৃষি গুচ্ছের শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকা প্রকাশ

০৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
কৃষি গুচ্ছভুক্ত আট বিশ্ববিদ্যালয়

কৃষি গুচ্ছভুক্ত আট বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কৃষি গুচ্ছের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষায় প্রথম অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত ডিগ্রি/বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফল দেওয়া হয়েছে ওয়েবসাইটে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ১ম অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শুন্য আসনের জন্য অপেক্ষমান তালিকার স্থানপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম এবং পছন্দক্রম অনুসারে প্রাপ্ত ডিগ্রি/বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হয়েছে।

অপেক্ষমান তালিকার মধ্যে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে ভর্তির প্রার্থিতা নিশ্চিত করার জন্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (acas.edu.bd) গিয়ে অনলাইনে ফরমের নির্ধারিত স্থানে প্রদত্ত নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের যে কোন একটির মাধ্যমে আগামী ৯ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি ফি’র প্রথম অংশ ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করা ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে উক্ত আসন শূন্য গণনা করে দ্বিতীয়বার অপেক্ষমান তালিকার প্রার্থীদের সুযোগ দেয়া হবে। শূন্য আসনের জন্য (যদি থাকে) অটোমাইগ্রেশন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। অটোমাইগ্রেশন বন্ধ করতে চাইলে (acas.edu.bd) গিয়ে সাইন ইন করে প্রার্থী তা করতে পারবেন।

দ্বিতীয় অটোমাইমোশন সম্পন্ন করার পর শূন্য আসনের (যদি থাকে) জন্য দ্বিতীয়বার অপেক্ষমান তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী ডিগ্রি/বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল আগামী ১৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। কৃষি গুচ্ছ কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

শিক্ষকদের বদলি শুরুতে বাধা আর্থিক জটিলতা, সমাধান কবে?
  • ০৪ আগস্ট ২০২৬
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ মিজানুর রহমান আজহারীর
  • ০৪ আগস্ট ২০২৬
কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্…
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগ…
  • ০৪ আগস্ট ২০২৬
আম্পায়ার সৈকত ইস্যুতে ব্যাখ্যা দিল বিসিবি
  • ০৪ আগস্ট ২০২৬
বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি ড. হ…
  • ০৪ আগস্ট ২০২৬