বিশ্ববিদ্যালয়ের হল থেকে গাঁজার গাছ উদ্ধার

০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
হলের রুম থেকে উদ্ধার হওয়া গাঁজার গাছ

হলের রুম থেকে উদ্ধার হওয়া গাঁজার গাছ © সংগৃহীত

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের হল থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার হল ৪১৩ নম্বর রুম থেকে গাঁজার চারাগাছ উদ্ধার করা হয়।

গত ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে গাঁজা গাছটি উদ্ধার করা হয়। বিষয়টি মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জানাজানি হয়।

জানা গেছে, ৪১৩ নম্বর রুমে একটি টবের মধ্যে বড় আকারের গাঁজার গাছ দেখতে পেয়ে শিক্ষার্থীরা হল কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে হল প্রভোস্ট আব্দুস সালাম ওই হলে গিয়ে গাঁজার গাছটি উদ্ধার করেন। ওই রুমে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাফিম খান থাকেন। 

জানা গেছে, শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ২০২২ সালের ২৭ এপ্রিল সামার ২০২১ টার্মের ফাইনাল পরীক্ষায় নিষেধাজ্ঞা এবং শহীদ আহসান উল্লাহ মাস্টার হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি অংশের সহযোগিতায় সে সামার ২০২১ টার্মের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে এবং আবাসিক হলে অবৈধভাবে অবস্থান করে বহাল তবিয়তে আছেন। 

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গিয়াস উদ্দিন মিয়া বলেন, কিভাবে এ ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে। এজন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

একই স্কুল-কলেজে পড়েছেন যমজ ভাই—রাবিতেও একই বিভাগে চান্স, থা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলা, নিহত ছেলে আ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন অবস্থায় সোয়া ৪০ লাখ টাকার দুই কষ্টিপাথরের মূর্তি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাল সনদে চাকরি করে ১৯ বছর পর ধরা, ফেরত দিতে হবে ৪২ লাখ টাকা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬