বাকৃবিতে উচ্চ গতি ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে অভিযান

০৩ মার্চ ২০২৩, ১১:২৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
বাকৃবিতে উচ্চ গতি ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে অভিযান

বাকৃবিতে উচ্চ গতি ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে অভিযান © টিডিসি ফটো

অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অভিযান পরিচালিত হয়েছে। দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য উচ্চ গতি ও লাইসেন্সবিহীন অবৈধ যানবাহন চলাচল প্রতিরোধ এ অভিযান চালিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম।

শুক্রবার (৩ মার্চ) বিকালে বাকৃবির আব্দুল জব্বার মোড়ে ওই অভিযান পরিচালিত হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম. এ. ইউসুফ বলেন, উচ্চ গতিতে যানবাহন চলাচলের জন্য রাস্তা পারাপারে আতঙ্কিত থাকে শিক্ষার্থীরা। ভারী ট্রাকের চলাচলের ফলে অনেক সড়ক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসব সমস্যা দ্রুত সমাধান হলে সাধারণ শিক্ষার্থীরা স্বস্তি পাবে।

আরও পড়ুন: ভালো পড়াশোনায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও আসবে কাঙ্ক্ষিত ফলাফল

বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেকে বহিরাগত  ঘুরতে আসে। ছুটির দিন গুলোতে বহিরাগতদের আনাগোনা আরো বেশি দেখা যায়। অনেকেই ক্যাম্পাসে মোটরসাইকেল বা ব্যক্তিগত  গাড়ি  নিয়ে আসেন। তাদের উচ্চ গতিতে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চালাতে দেখা যায়।

তিনি বলেন, এসব মোটরসাইকেল বা গাড়ির লাইসেন্স ও বৈধ কাগজপত্র থাকে না। অপ্রাপ্ত বয়স্ক চালক, উচ্চ গতিতে মোটরসাইকেল চালানো ও ফিটনেস বিহীন গাড়ির জন্য ক্যাম্পাসে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার জন্যই এমন ব্যবস্থা।

পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে বাকৃবি প্রক্টর জানান, ক্যাম্পাসের ভারী যানবাহন চলাচল এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্যাম্পাসের মধ্যে দিয়ে অনুমতি ব্যতীত ভারী যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে।

অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence