বাকৃবির নতুন প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলাম

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২০ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
অধ্যাপক ড. আজহারুল ইসলাম

অধ্যাপক ড. আজহারুল ইসলাম © ফাইল ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। 

রবিবার (২৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী দুই বছরের জন্য তাঁকে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছে। অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীনের স্থলাভিষিক্ত হবেন। তিনি সোমবার ২৭ (ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক ভাবে দায়িত্বগ্রহণ করবেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেছিলেন।
  
অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম ১৯৯০ সালে এসএসসি, ১৯৯২ সালে এইচএসসি পাস করেন। পরে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে স্নাতক এবং ২০০১ সালে স্নাতকোত্তর ডিগ্রি আর্জন করেন। তিনি ২০০৯ সালে জাপানের টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।  

প্রসঙ্গত, অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম ২০১০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান ২০২০ সালে।

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • ২২ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কথা বলাতেই ডিসি সারওয়ারকে প্রত্যাহার: শিবির…
  • ২২ জুন ২০২৬
স্কুল ছুটি শেষে ফিরছিল বাড়ি, প্রাণ গেল পিকআপের ধাক্কায়
  • ২২ জুন ২০২৬
আলিম পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশনা বোর্ডের
  • ২২ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনায় রাবিপ্রবি শিক্ষার্থী আহত
  • ২২ জুন ২০২৬
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান
  • ২২ জুন ২০২৬