সিকৃবি ও হকৃবির মধ্যে গবেষণা বিষয়ে চুক্তি স্বাক্ষর

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
সিকৃবি (লোগো) ও হকৃবি (লোগো)

সিকৃবি (লোগো) ও হকৃবি (লোগো) © লোগো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) মধ্যে শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা সচিবালয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে হকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবদুল বাসেত এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময়  সিকৃবির কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ আলমগীর, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. মোস্তফা সামছুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, পরিচালক (বহিরঙ্গন) ড. তিলক চন্দ্র নাথ, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মো. আনিছুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর বেপারী, হকৃবির ডেপুটি রেজিস্ট্রার মো. সাদেকুজ্জামান এবং হিসাব রক্ষণ কর্মকর্তা মোবারক খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‘ছাত্রলীগ ভীতি’: ২ বছর ধরে ক্যাম্পাস ছাড়া চবি ছাত্রদল

উল্লেখ্য, ৫ বছরের জন্য এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রোগ্রামে তাদের শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণে সহায়তা পাবে। পাশাপাশি যৌথভাবে গবেষণা সহায়তার জন্য আবেদন করতে পারবে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close