বাকৃবির ৮ম সমাবর্তনের অনুষ্ঠানসূচিতে ‘ভুলে ভরা’

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
বাকৃবির ৮ম সমাবর্তনের অনুষ্ঠানসূচিতে ‘ভুলে ভরা’

বাকৃবির ৮ম সমাবর্তনের অনুষ্ঠানসূচিতে ‘ভুলে ভরা’ © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৮ম সমাবর্তন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই সমাবর্তনের ভুলে ভরা একটি অনুষ্ঠানসূচি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাকৃবি শাখা ছাত্রলীগের এক নেতা এটি প্রকাশ করেছেন।

জানা গেছে, শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ‘ভুলে ভরা’ অনুষ্ঠানসূচির ছবি ফেসবুকে প্রকাশ করলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ‘এটা চূড়ান্ত সূচি নয়’। টাইপিংয়ে ভুল ছিলো। সংশোধনের কাজ শুরু হয়েছে।

‘ভুলে ভরা’ ভাইরাল অনুষ্ঠানসূচিতে দেখা গেছে, বাকৃবির ৮ম সমাবর্তনের কার্যক্রম রাত ১২টা থেকে রাত ১টা ১০মিনিট পর্যন্ত এবং সকাল ১১টা থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে। সমাবর্তনের বক্তা হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাত সাড়ে ১২টায় বক্তব্য দেবেন।

আরও পড়ুন: সমাবর্তন চায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

অনুষ্ঠানসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনা শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় কী করে এত বড় ভুল করল, প্রশ্ন তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। 

জানতে চাইলে সমাবর্তন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম জানান, ‘এটি প্রিন্টিং মিসটেক। ভুলে তারা টাইপ করে ফেলেছে। এটি সংশোধনীর জন্য প্রেসে আবার পাঠানো হয়েছে। তবে এটি এখনও অফিশিয়ালি কাউকে পাঠানো হয়নি। কে বা কারা আমার অনুমতিতে ব্যতীত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে তা আমার জানা নেই।’

তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ দ্যা ডেইলি ক্যাম্পসাকে বলেন, ‘আমি রেজিস্ট্রারের অনুমতি নিয়েই প্রকাশ করেছি।’

‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence