খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্বে অধ্যাপক সারোয়ার

১৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৪ PM
অধ্যাপক সারোয়ার আকরাম আজিজ

অধ্যাপক সারোয়ার আকরাম আজিজ © সংগৃহীত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবির) দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে সাময়িকভাবে ভাইস-চ্যান্সেলরের (ভিসি) দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সারোয়ার আকরাম আজিজ। রবিবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদ শূন্য হওয়ায় পরবর্তী ভাইস-চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সারওয়ার আকরাম আজিজকে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে সাময়িকভাবে ট্রেজারারের দায়িত্বের অতিরিক্ত ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব নির্দেশক্রমে দেওয়া হলো।

আরও পড়ুন: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৩ বিভাগে পড়তে পারবে ৫ হাজার শিক্ষার্থী

এর আগে গত ১১ সেপ্টেম্বর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খানের চার বছর মেয়াদকাল শেষ হয়।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সরকারের অথার্য়নে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। জাতীয় সংসদে কণ্ঠভোটে ২০১৫ সালের ৫ জুলাই খুলনা কৃষি বিশ্ববিদ্যলয় বিলটি পাস হয়। দেশের পঞ্চম পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে সাতটি অনুষদে মোট ৫৩টি বিভাগ রয়েছে।

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন
  • ২২ জুন ২০২৬
কৃষি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও সহায়তা প্রয়োজন:…
  • ২২ জুন ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন
  • ২২ জুন ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি
  • ২২ জুন ২০২৬
বাজেট রেখে দলের গুণগান, সময় বাড়িয়েও এমপিকে ট্র্যাকে ফেরাতে …
  • ২২ জুন ২০২৬
ক্যামব্রিজ-এমআইটি-হার্ভার্ডের কনসেপ্ট নিয়ে দেশে একটি বিশ্বব…
  • ২২ জুন ২০২৬