পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৯ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩২ PM
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন © ফাইল ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্যরা। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে এ সভার আয়োজন করা হয়।

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন সভায় উপস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, ‘সব বিশ্ববিদ্যালয়ে ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন কার্যক্রম ২০২৭ সালের ১ জানুয়ারির পর শুরু হবে।’

সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ সভাপতিত্ব করেন। এ সময় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও খবর: তিন ধাপের নবম শিক্ষক নিয়োগ ডিসেম্বরে, প্রিলিমিনারি পরীক্ষার ১০০ নম্বর বণ্টন যেভাবে

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান বলেন, এইচএসসির সব  ফলাফল পাওয়া যাবে ৩১ ডিসেম্বরের মধ্যে। বিশ্ববিদ্যালয় সমূহের যে ভর্তি কার্যক্রম, তা ৩১ ডিসেম্বরের পর শুরু হবে। যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে এ কার্যক্রম শুরু করেছেন, তারা এই সিদ্ধান্তের সাথে সমন্বয় করবে। 

তিনি বলেন, ‘এর অর্থ দাঁড়াচ্ছে আমরা সুযোগটা তৈরি করছি সম্পূরক পরীক্ষার্থীদের জন্য। এ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করবেন, তারাসহ সব পরীক্ষার্থী যাতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, সেই সুবিধা দেয়ার জন্যই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি পরিবর্তনের বিষয়েও উপাচার্যদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, বর্তমানে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। গত বছরের ন্যায় চলতি বছরেও একই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের শুধু মুখস্থনির্ভর জ্ঞান নয়, বরং বিষয়ভিত্তিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের যোগ্যতা যাচাই করা প্রয়োজন। একজন শিক্ষার্থী যে বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়, সে বিষয়ে তার মৌলিক জ্ঞান ও সামর্থ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ বিবেচনায় আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউ পদ্ধতির পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থী মূল্যায়ন করা যায় কি না, সে বিষয়ে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে সভা। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তাদের ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার তারিখে যেন সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা চাই, শিক্ষার্থীরা যেন একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।

ভর্তি পরীক্ষা কিছুটা পিছিয়ে আয়োজন করা হলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত একাডেমিক কার্যক্রম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। এ ক্ষেত্রে ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

ভর্তি পরীক্ষার কার্যক্রমে ধারাবাহিক সমন্বয় নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব সভায় আলোচিত হয়েছে। প্রস্তাবিত কমিটিতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। কমিটি সারা বছর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম ও সময়সূচি সমন্বয়ের বিষয়ে কাজ করবে। আগামী বছর থেকে আরও পরিকল্পিতভাবে আগাম ভর্তি কার্যক্রম শুরু করা যায় কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে।

ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বর্তমানে পাবলিক ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য প্রায় ৬৩ হাজার আসন রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববদ্যিালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসন রয়েছে ১০ লাখের বেশি। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চার লাখের বেশি আসন রয়েছে। এ বাস্তবতায় উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ এবং শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা জরুরি।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনগত ক্ষমতার প্রতি শ্রদ্ধা রেখেই ভর্তি কার্যক্রমে সমন্বয়ের উদ্যোগ নিয়েছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন ও বিধিবিধান অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। এ ক্ষেত্রে ইউজিসি সহযোগিতা ও সমন্বয়ের ভূমিকা পালন করবে; কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেওয়া হবে না।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন বলেন, আমরা আশা করি, উপাচার্যদের পারস্পরিক সহযোগিতায় এবারের ভর্তি কার্যক্রম আরও সুশৃঙ্খল, সমন্বিত ও শিক্ষার্থীবান্ধব হবে। শিক্ষার্থীদের মূল্যবান সময়ের যথাযথ ব্যবহার এবং উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করাই আমাদের এ উদ্যোগের মূল লক্ষ্য।

নয় ব্যাংক ও দুই আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার নিয়োগ পরী…
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার আবেদন ঢাকায়
  • ০৯ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি গঠনের প…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচলেন না জনি, ৩২ দিন পর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল খারাপ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জিপিএ কমান…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে রমজান মাস বিবেচনায় রাখতে উ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950