এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ

২০ আগস্ট ২০২৬, ০৩:৫৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৬, ০৪:১৮ PM
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি © টিডিসি সম্পাদিত

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর সি ইউনিটের (বিজ্ঞান) মাধ্যমে।

পরদিন ১৯ ডিসেম্বর ইউনিট এ ও বি (ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার)-এর ভর্তি পরীক্ষা হবে। প্রথম দিনের ভর্তি পরীক্ষা সকালে; দ্বিতীয় দিনের পরীক্ষা সকালে ও বিকেলে নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে জানা যাবে।

জানা গেছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ডিসেম্বর মাসে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের জানুয়ারিতে। এরপরই আজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে মসজিদে মাইকিং করে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
  • ১৯ অক্টোবর ২০২৬