চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৩ জন শিক্ষার্থী

০৯ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ AM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ AM
চবি ভর্তি পরীক্ষা

চবি ভর্তি পরীক্ষা © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষা ইউনিটটিতে ভর্তি হতে আসন প্রতি লড়বেন ৩৩ জন শিক্ষার্থী। সকাল সাড়ে ১০টার মধ্যে শিক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে। বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হবে যা চলবে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত। 

ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত এই ইউনিটে বিভাগ রয়েছে ছয়টি। এতে সাধারণ আসন ৫১০টি। এই ইউনিটে মোট আবেদন করেছেন ১৬ হাজার ৯২৪ জন শিক্ষার্থী। অন্যান্য ইউনিটগুলোর মতো এই ইউনিটের পরীক্ষাও তিন বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিবেন ১০ হাজার ৫৩৩ জন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩১৪ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৭ জন ভর্তিচ্ছু। 

‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম জিপিএ এবার নির্ধারণ করা হয়েছে এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৭। গত বছর ছিল ৭ দশমিক ৫। এ ছাড়া বিজ্ঞান ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ এ বছর এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৭ দশমিক ৫ নির্ধারণ করা হয়েছে। এটি গত বছর ছিল ৮।

মানবণ্টন
১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। এর মধ্যে ইংরেজিতে ৪০, বিশ্লেষণ দক্ষতায় ৩০ ও সমস্যা সমাধান অংশে ৩০ নম্বর থাকবে। এতে আলাদাভাবে ইংরেজিতে ১৩, বিশ্লেষণ দক্ষতা ও সমস্যা সমাধান অংশে ১০ নম্বর পেতে হবে।

উল্লেখ্য, এ বছর চারটি ইউনিট ও তিনটি উপ–ইউনিট মিলিয়ে ৩ হাজার ৫৯৭টি সাধারণ আসনের বিপরীতে পরীক্ষা হচ্ছে। এর বাইরে ৫৬৮ আসন কোটা হিসেবে বরাদ্দ রয়েছে। এবার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের জন্য পোষ্য কোটা থাকছে না। 

সেই সঙ্গে এ বছর ভর্তি পরীক্ষার ফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ যুক্ত হবে না। আগের তুলনায় ভর্তিতে কমানো হয়েছে প্রায় ২০ শতাংশ আসনসংখ্যা। এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজার ৩৩৫ শিক্ষার্থী। 

মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence