কৃষি গুচ্ছের ফল প্রকাশ নিয়ে সভায় বসছেন উপাচার্যরা

০৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ AM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ বুধবার (৭ জানুয়ারি) প্রকাশ করা হবে। এজন্য দুপুরে সভায় বসতে যাচ্ছেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। 

জানা গেছে, কৃষি গুচ্ছের ফলাফল প্রস্তুত রয়েছে। আজ বুধবার ১১টা উপাচার্যরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) যাবেন। সেখানে তারা একত্রিতভাবে একটি সভা করবেন। সভায় উপাচার্যরা ফলাফল শীটে স্বাক্ষর করবেন। এরপর গাকৃবি উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।

জানতে চাইলে অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৭ জানুয়ারি কৃষি গুচ্ছের ফলাফল প্রকাশ করা হবে। কোন প্রক্রিয়ায় এবং সময়ে ফলাফল প্রকাশ করা হবে, তা আমরা উপাচার্যদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব।’

এবারের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৭০১ আসনের বিপরীতে আবেদন করেন ৮৮ হাজার ২২৮ শিক্ষার্থী। গড়ে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রায় ২৪ জন। ভর্তি পরীক্ষার সার্বিক প্রযুক্তিগত ও প্রশাসনিক সমন্বয়ের দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। 

কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এক হাজার ৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ৫১০টি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৫২টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ৯০টি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি আসন রয়েছে। 

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬