৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

০৫ জানুয়ারি ২০২৬, ১০:৫২ AM
কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়

কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময়সীমা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আগামী ৭ জানুয়ারির মধ্যে এ ফলাফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিষয়ক ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একযোগে ২০টি কেন্দ্রে সফলভাবে অনুষ্ঠিত হয়েছ। ৭ জানুয়ারির মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

গত শনিবার (৩ জানুয়ারি) বেলা ২টায় ৯টি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা চলে বেলা ৩টা পর্যন্ত।

এবারের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৭০১ আসনের বিপরীতে আবেদন করেন ৮৮ হাজার ২২৮ শিক্ষার্থী। গড়ে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রায় ২৪ জন। ভর্তি পরীক্ষার সার্বিক প্রযুক্তিগত ও প্রশাসনিক সমন্বয়ের দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। 

আরও পড়ুন: চবির ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৫ জন

কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এক হাজার ৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ৫১০টি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৫২টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ৯০টি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি আসন রয়েছে। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9