ঢাবির ব্যবসায় ইউনিটের ফল প্রকাশের প্রস্তুতি চলছে, যা জানা যাচ্ছে

০৪ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ PM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:২০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফলাফল রাতে প্রকাশ হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র। তবে এর আগে প্রশাসন জানিয়েছিল, আজ বিকেলে এ ফলাফল প্রকাশ করা হবে। 

ফলাফল কখন প্রকাশ করা হবে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম রবিবার (৪ জানুয়ারি) রাত ৯টায় দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ফলাফলের কাজ আমরা করছি।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের আরেকটি সূত্র জানিয়েছে, আজ রাত ৯টার পরে ফল প্রকাশ করা হবে। শেষ সময়ের কাজ চলছে। 

গত ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা শহর, বাইরের চারটি বিভাগীয় শহরে এ পরীক্ষা নেওয়া হয়। ইউনিটটিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়েছেন ৩২ জন। এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।

ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫ এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে।

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950