ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটে প্রথম হলেন যারা

০৪ জানুয়ারি ২০২৬, ১১:১২ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ AM
মেধাতালিকায় প্রথম স্থান করা শিক্ষার্থীরা

মেধাতালিকায় প্রথম স্থান করা শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ইউনিটে তিনটি শাখা থেকে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন তিন শিক্ষার্থী।

বাণিজ্য শাখা থেকে প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী তাসলিম সুলতান হিমেল। ভর্তি পরীক্ষার এমসিকিউ ও লিখিত অংশ মিলিয়ে ১০০ নম্বরের পরীক্ষায় তিনি পেয়েছেন ৮৫ নম্বর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ-৫ থাকায় অতিরিক্ত ২০ নম্বর যোগ হয়ে তার মোট প্রাপ্ত নম্বর দাঁড়িয়েছে ১০৫। এতে তিনি বাণিজ্য শাখায় প্রথম স্থান অর্জন করেন।

বিজ্ঞান শাখা থেকে প্রথম হয়েছেন ঢাকা বোর্ডের অধিভুক্ত নটরডেম কলেজের শিক্ষার্থী আদিব বিন জামান।এমসিকিউ ও লিখিত অংশে ১০০ নম্বরের পরীক্ষায় তিনি পেয়েছেন ৮১ নম্বর। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ থাকায় অতিরিক্ত ২০ নম্বর যুক্ত হয়ে তার মোট স্কোর দাঁড়ায় ১০১। এর মাধ্যমে তিনি বিজ্ঞান শাখায় প্রথম স্থান অর্জন করেন।

মানবিক শাখায় প্রথম হয়েছেন কুমিল্লা বোর্ডের অধিভুক্ত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী লুবাইনা আনজুম। ভর্তি পরীক্ষার এমসিকিউ ও লিখিত অংশে তিনি পেয়েছেন ৮৭ নম্বর। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ থাকায় অতিরিক্ত ২০ নম্বরসহ তার মোট প্রাপ্ত নম্বর দাঁড়িয়েছে ১০৭। এতে তিনি মানবিক শাখায় প্রথম স্থান অর্জন করেন।

এর আগে, গত ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা শহর, বাইরের চারটি বিভাগীয় শহরে এ পরীক্ষা নেওয়া হয়। ইউনিটটিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়েছেন ৩২ জন। এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।

প্রসঙ্গত, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫ এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে।

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9