সর্বোচ্চ নম্বর পেয়ে ঢাবির ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটে মানবিক শাখার ফার্স্ট লুবাইনা

০৪ জানুয়ারি ২০২৬, ১১:১০ PM
লুবাইনা আনজুম

লুবাইনা আনজুম © সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় মানবিক শাখা থেকে প্রথম হয়েছেন কুমিল্লা বোর্ডের অন্তুর্ভুক্ত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী লুবাইনা আনজুম। আজ রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার পরে ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এমসিকিউ ও লিখিত অংশে ১০০ নম্বরের পরীক্ষায় তিনি ৮৭ নম্বর পান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দুটাতে জিপিএ-৫ থাকায় ফলাফলে ২০ নম্বরসহ মোট ১০৭ নম্বর পেয়ে মানবিক শাখায় প্রথম স্থান অর্জন করেন তিনি।

লুবানার সাথে যৌথভাবে প্রথম হয়েছেন বাণিজ্য শাখায় নটরডেম কলেজের শিক্ষার্থী তাসনিম সুলতান হিমেল ও বিজ্ঞান শাখায় একই কলেজের আদিব বিন জামান। হিমেল এমসিকিউ ও লিখিত অংশে ১০০ নম্বরের পরীক্ষায় ৮৫ নম্বর পান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দুটাতে জিপিএ-৫ থাকায় ফলাফলে ২০ নম্বরসহ মোট ১০৫ নম্বর পেয়ে বাণিজ্য শাখায় প্রথম স্থান অর্জন করেন তিনি। আদিব এমসিকিউ ও লিখিত অংশে ১০০ নম্বরের পরীক্ষায় ৮১ নম্বর পান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দুটাতে জিপিএ-৫ থাকায় ফলাফলে ২০ নম্বরসহ মোট ১০১ নম্বর পেয়ে বিজ্ঞান শাখায় প্রথম স্থান অর্জন করেন তিনি।

গত ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা শহর, বাইরের চারটি বিভাগীয় শহরে এ পরীক্ষা নেওয়া হয়। ইউনিটটিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়েছেন ৩২ জন। এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।

ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫ এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে।

ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9